কমনওয়েলথ গেমস ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল রনি ১৮তম

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

কমনওয়েলথ গেমসে এবার ৪০০ মিটার হার্ডলসের হিট থেকে ছিটকে গেছেন নাজিমুল হোসেন রনি। বৃহস্পতিবার ৫২ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। সব মিলিয়ে ২২ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ১৮তম। হিট পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জন ভারতের ইয়াশাস পালাঙা; তার টাইমিং ৪৯ দশমিক ৫১ সেকেন্ড। গ্লাসগোর আসরে অ্যাথলেটিঙ ইভেন্টে কোনো চমকই দেখাতে পারেনি বাংলাদেশ। এর আগে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেন বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার। দুজনেই ঝরে পড়েন হিট থেকে। ৪০০ মিটার দৌড় থেকে লুসাদ ইসলামও বিদায় নেন হিট থেকে।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় ব্রাজিল খেলবে ৩ অক্টোবর
পরবর্তী নিবন্ধইংল্যান্ড টেস্ট দলের দায়িত্বে ফ্লেমিং, নেতৃত্বে রুট