আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। ফিফা জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও দলের কর্মকর্তারা স্পেনের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। ঘটনায় আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাডা, লিয়ান্দ্রো পারেদেস এবং দলের কর্মকর্তা রবার্তো আয়ালা জড়িত ছিলেন। স্পেনের পাবলো মার্তিন পাইয়েজ গাভিরাও ওই ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এই পাঁচজনের বিরুদ্ধে হামলা থেকে শুরু করে অখেলোয়াড়সুলভ আচরণ পর্যন্ত বিভিন্ন অভিযোগে শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকলকাতায় ব্রাজিল খেলবে ৩ অক্টোবর