অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন শহরে অজ্ঞান পার্টির তৎপরতা দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতারণার নানা কৌশল অবলম্বন করে তারা সাধারণ মানুষকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, শিক্ষার্থী, চাকরিজীবী, নারী ও বয়স্ক মানুষ, কেউই এদের হাত থেকে নিরাপদ নন।

সমপ্রতি চট্টগ্রামে এক এইচএসসি পরীক্ষার্থী অজ্ঞান পার্টির শিকার হয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এমন ঘটনা শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। প্রতিদিন বিভিন্ন স্থানে এ ধরনের প্রতারণার খবর শোনা গেলেও অপরাধীরা অনেক সময় আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

এমতাবস্থায় সিএমপি কমিশনার, ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত আহ্বান, অজ্ঞান পার্টির সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও গণপরিবহনে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হোক। একই সঙ্গে নাগরিকদেরও সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই অপরাধচক্রের দৌরাত্ম্য রোধ করে নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সৈয়দ শাহজাহান সিরাজ

শিক্ষার্থী

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ রফি : কিংবদন্তী সঙ্গীতশিল্পী
পরবর্তী নিবন্ধজিপিও হতে কদমতলী মোবাইল ছিনতাই এর দৌরাত্ম্য