সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর

দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম গঠন

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশে শিক্ষা থেকে কর্মসংস্থানের সংযোগ আরও শক্তিশালী করতে এবং পরীক্ষামূলক দক্ষতা ও কর্মসংস্থান প্ল্যাটফর্ম গড়ে তুলতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), মালয়েশিয়ার হেল্প ইউনিভার্সিটি এবং ইউসেপ বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত ২৮ জুলাই ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ক্রিয়েটিং পাথওয়েজ ফর এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়েবিলিটি : আ বাংলাদেশমালয়েশিয়া জয়েন্ট ইনিশিয়েটিভ শীর্ষক সেমিনারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সেমিনারটির যৌথ আয়োজন করে সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি (মালয়েশিয়া) এবং ইউসেপ বাংলাদেশ। সমঝোতা অনুযায়ী, তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি পরীক্ষামূলক দক্ষতা ও কর্মসংস্থান প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে। পাশাপাশি অ্যাক্রেডিটেশন অব প্রায়র এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ফর কোয়ালিফিকেশন (এপিইএল.কিউ), অ্যাক্রেডিটেশন অব প্রায়র এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ফর ক্রেডিট অ্যাওয়ার্ড (এপিইএল.সি) এবং রেকগনিশন অব প্রায়র লার্নিং (আরপিএল), মাইক্রোক্রেডেনশিয়াল এবং মডুলার সার্টিফিকেশন বাস্তবায়নে কাজ করবে।

সেমিনারে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিয়াইন্ডাস্ট্রি পার্টনারশিপ কমিটির আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক।

বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম, হেল্প ইউনিভার্সিটির সহপ্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর অধ্যাপক ড. পল চ্যান এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নূরুল আবসার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব।

ফ্রম এডুকেশন টু এমপ্লয়েবিলিটি : অ্যালাইনিং লার্নিং, স্কিলস অ্যান্ড ইন্ডাস্ট্রি নিডস ইন দ্য এজ অব এআই অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শিরোনামে অধিবেশনে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেল্প ইউনিভার্সিটির সহপ্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর প্রফেসর ড. পল চ্যান। প্যানেল আলোচনায় অংশ নেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। বক্তব্য দেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এক্সিকিউটিভ প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন, ইউএলকেএসইএমআইএর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।

সেমিনারের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় হিউম্যান ক্যাপিটাল ইন্টেলিজেন্স, স্কিলস রিকগনিশন অ্যান্ড এমপ্লয়েবিলিটি শিরোনামে। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) . মো. নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক ডিন এবং ইউনিভার্সিটি অব মালয়ার সাবেক ডিন ড. এ এস এম এ হাসিব। এ অধিবেশনের আলোচক ছিলেন, প্রফেসর ড. পল চ্যান, সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সৈয়দ মাহমুদুল হক সেমিনারের সুপারিশসমূহ উপস্থাপন করেন। বক্তব্য দেন, অধ্যাপক ড. পল চ্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। সমাপনী বক্তব্য দেন চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বন্যাকবলিত এলাকায় চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধগণভোটের রায় কার্যকর ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের আহ্বান