রাঙ্গুনিয়ায় ইয়াবা কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নয়ন তালুকদার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার শিলক ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি টিম শিলক ইউনিয়নে অভিযান চালায়।

অভিযানে এলাকার চিহ্নিত মাদক কারবারি নয়ন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ওই ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড
পরবর্তী নিবন্ধআষাঢ়ী পূর্ণিমা পালিত