সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছরের কারাদণ্ড

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:১৮ পূর্বাহ্ণ

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতএর বিচারক আয়েশা নাসরিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দুদকএর পাবলিক প্রসিকিউটর এস এম আবুল কালাম (আজাদ) বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুরকে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবরঅস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকএর উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪এর ২৬() ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকএর উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধউদ্ধারকারী জেলেকে নৌকা দিতে চান দুই শ্রীলঙ্কান
পরবর্তী নিবন্ধসাড়ে সাত বছরে সড়কে নিহত ৭ হাজারের বেশি শিক্ষার্থী