চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম সাধনপুর দীঘির পাড় এলাকার মেজর শরীফের বাসভবনে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস, চট্টগ্রাম এবং বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সেলিনা হক, ডা. রিয়াহুল জান্নাত, ডা. মুজতাহিদ জামান (ইমরা), ডা. পূজা পাল, ডা. তানিয়া সুলতানা, ডা. রোয়েনা নাঈম, ডা. জাহিদ হাসান, ডা. তামান্না আক্তার এবং ডা. দীপ্ত দাস তীর্থ। তাঁরা বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, সাধনপুর ইউনিয়ন জামায়াতের সহ–সভাপতি মাস্টার সাইফুর রহমান, ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের সদস্য ফারজানা মোস্তফা লিজা, মো. হুমায়ুন কবির, স্বাস্থ্য সহকারী মইনুল আহমদ আলী, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইমন, স্বাস্থ্য পরিদর্শক শিবানী দাস, নাহিদ আক্তার, চুমকি দাস, ঈশিতা দাস, ভবতোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, বন্যা–পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।










