পোর্ট সিটি ইউনিভার্সিটির ৪৫ তম বিশেষ বাজেট সিন্ডিকেট সভা গত ২৫ জুলাই উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৬–২০২৭ অর্থ বছরের জন্য সর্বমোট ৪৬,৬৩,৭০,০০০/ টাকার বাজেট উপস্থাপন করেন। শিক্ষার মান উন্নয়নের জন্য সভায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ মোট ১৬,২৭,৫০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আয়, রিজার্ভ ফান্ড ও ট্রাষ্টি বোর্ডের সদস্যদের অনুদানের অর্থ থেকে এই ব্যয় নির্বাহ করা হবে। সভায় ২০২৫–২০২৬ অর্থ বছরের বাজেট বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহাম্মেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড.নিজামুল হক ভূইঁয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলি চৌধুরী, সিন্ডিকেট সদস্য ও চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন সিন্ডিকেট সদস্য ও যুগ্ম সচিব জহিরুল ইসলাম, চবি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জহুরুল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ মুছা, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









