চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আইসিসি টি–টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হারারেতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে– ৭ উইকেটে ও ৯০ রানে জিতেছিল ভারত। ফলে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার। এতে ইংল্যান্ডকে হটিয়ে আবারও টি–টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে ভারত। বর্তমানে সমান ২৬৮ রেটিং আছে ভারত ও ইংল্যান্ডের। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে র্যাংকিং তালিকায় শীর্ষে শ্রেয়াস আইয়ারের দল।











