রাখাল মল্লিক

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও দি চিটাগং ট্রাস্টবাংলাদেশ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জগদীশ মল্লিকের পিতা রাখাল মল্লিক (৮২) গত শুক্রবার দুপুর সোয়া ১টায় নগরীর রহমতগঞ্জস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন সন্ধ্যায় পটিয়ার বরলিয়া গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে দি চিটাগং ট্রাস্টবাংলাদেশ’র চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, মহাসচিব প্রবাল দে, ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, বরলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাবুল দাশ, সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, বরলিয়া গীতা শিক্ষা নিকেতনের সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী, সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মেয়রের একান্ত সচিবের ত্রাণসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধদোহাজারীতে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ৩ হাজার বন্যার্ত