চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে চন্দনাইশে বন্যার্ত ১ হাজার ৭শ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার পৌরসভার উত্তর হারলা এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, জেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, মাঈন উদ্দিন মাঈনু, শহিদ খান, বাহাউদ্দিন চৌধুরী, সাইফুল করিম, অলি হোসেন মুন্সি, জহিরুল আলম শহিদ, মোরশেদুল আলম, হাবিব রহমান, আবু ছালেহ, সাইফুল, মোহাম্মদ শওকত, আমিনুল ইসলাম, মাহাবুল করিম সোহেল, আবদুল মজিদ, আবু বক্কর, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আসাদ, জিল্লুর রহমান খোকন, মোনায়েম খান, ইঞ্জিনিয়ার আবুল কালাম, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, সাইফুল ইসলাম, সেলিম আলদীন, হাজী মো. আবু সিদ্দিক, মো. ফারুক মিয়া, আবদুর রহমান, আব্দুল মান্নান, আকবর, সিরাজুল ইসলাম, আবদুল আজিজ, মো. মানিক, মো. রাজিব উদ্দিন চৌধুরী, সরোয়ার উদ্দিন, আবু তৈয়ুব রিপন, এবিএম রহিম, আজিজ, সায়েম সেলিম, হামিদ, মান্নান, জেলা ছাত্রদলের সদস্য জাভেদ চৌধুরী রহিম, এরফান চৌধুরী, অভি, আজিজ, মিসবা, আমিন, হেফাজ প্রমুখ।











