বিশ্বাস অর্জন করা সৌভাগ্যের, আর সেই বিশ্বাস রক্ষা করা একজন মানুষের ব্যক্তিত্বের সবচেয়ে বড় পরিচয়। কারণ বিশ্বাস একদিনে তৈরি হয় না। এটা তৈরি হয় সততা, দায়িত্ববোধ, কথা রাখার অভ্যাস এবং ধারাবাহিক আচরণের মাধ্যমে। কিন্তু ভাঙতে লাগে মাত্র একটি ভুল সিদ্ধান্ত, একটি মিথ্যা বা একটি বিশ্বাসঘাতকতা।
টাকা হারালে পরিশ্রম করে আবার উপার্জন করা যায়। হারানো সম্পদও একদিন ফিরে আসতে পারে। কিন্তু একবার কোনো মানুষের বিশ্বাস ভেঙে গেলে, সেটা আগের জায়গায় ফিরিয়ে আনা খুবই কঠিন। ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু আগের সেই নির্ভরতা, সেই নিশ্চিন্ত ভরসা–সবসময় ফিরে আসে না।
তাই জীবনে এমনভাবে চলুন, যেন মানুষ আপনার কথার চেয়ে আপনার চরিত্রকে বেশি বিশ্বাস করে। মনে রাখবেন, অর্থ দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু মানুষের বিশ্বাস কখনো কেনা যায় না–এটা শুধু অর্জন করতে হয়, আর প্রতিদিন নিজের আচরণ দিয়ে ধরে রাখতে হয়। বিশ্বাস মূল্যবান তার চেয়েও বেশি মূল্যবান বিশ্বাস ধরে রাখা।












