রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরস্থ পূর্ব সৈয়দ বাড়ী আ/এ জামে মসজিদ প্রাঙ্গণে ‘ইমামে আ’লা হযরত সুন্নী পরিষদ’–এর উদ্যোগে ১০ম ‘তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স’ গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এই ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম মেম্বার। সুন্নী পরিষদের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর রানা নঈমীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ধর্মীয় গবেষক ও স্থানীয় আলেমরা। কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন এবং আনজুমানে–এ–এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দি। ধর্মীয় আলোচনা করেন যিন নূরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী আল–কাদেরী, কাদেরিয়া শাহ আমিনিয়া মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈয়দ মুহাম্মদ মাসউদ–উর–রহমান কাদেরী।
ভালুকিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন নেছারীর সভাপতিত্বে এতে বিশেষ ওয়ায়েজীন ছিলেন পূর্ব সৈয়দ বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সার্বিক সহায়তা ও পরিচালনায় ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক সাইদুল ইসলাম শাহেদ আলম আশরাফী এবং উপদেষ্টা ইমাম উদ্দিন বাদশা, মো. মামুন, মো. ইয়াছিন,মো.সাব্বির, মো. বাবর, মো. আরমান, প্রবাসী শাখার সমন্বয়ক রাহাতুল মোস্তফা সুমন, সাজ্জাদ হোসাইন সুমন, মোজ্জামেল হোসাইন ও রিফাতসহ স্থানীয় বাসিন্দারা।












