লালখান বাজার পোড়া কলোনি এলাকায় পাহাড় ধস

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়টি ধসে পড়ে। পাহাড়টির উপরে একটি মসজিদ এবং নিচে বসতবাড়ি ও দোকানপাট রয়েছে। তবে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়টি আবারও ধসে পড়ার শঙ্কা রয়েছে। গতকাল পাহাড় ধসের পরেও স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছাড়েনি। পাহাড়ের পাদদেশে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস এবং ব্যবসাপাতি করছেন। খুলশী থানা পুলিশ বলেছে, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি,মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধকিশোর শ্রমিকের লাশ হাসপাতালে রেখে পালাল গ্যারেজ মালিক