সীতাকুন্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

সীতাকুন্ড উপজেলায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ইতালী প্রবাসী মোহাম্মদ মামুন হোসেনের সৌজন্যে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম–আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক জহুরুল আলম জহুর। এসময় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরু, ফজলুল করিম চৌধুরী, মোজাহের উদ্দিন আশরাফ, মোবারক হোসেন মাস্টার, জেলা লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সভাপতি মো. সাহাবুদ্দিন রাজু, একেএম নুর নেওয়াজ মাষ্টার,উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. ইলিয়াছ, মো. সহিদুল্লাহ ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি মো. জিয়াউদ্দিন জিয়া, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সানন্দ ভট্রাচার্য্য সাগর, মো. আজাদ, খুরশেদ আলম, রেজাউল করিম, আবু তাহের মেম্বার, মো. সেলিম রানা মেম্বার, মো. সাইফুল ইসলাম, একরামুল হক, মেজবাহ উদ্দিন, আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে কন্টিনেন্টাল চেয়ারম্যান’স কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু