নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিভাসু ক্যাম্পাস

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। আর নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী সমারম্ভ ওরিয়েন্টেশন। গতকাল সোমবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মেডিসিন অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রামের ডেপুটি চিফ ইপিডেমিওলজিস্ট ডা. জাকিরুল ফরিদ এবং এমএএস এ্যাডিটিভস্‌ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। পরে ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক প্রেজেন্টেশন দেন প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন।

দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন উপাচার্য ও উক্ত অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। মুখ্য আলোচক ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন এবং সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক। অনুষ্ঠানে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ক্যারিয়ার সম্পর্কিত উপস্থাপনা প্রদান করেন জিনোমিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন এবং অনুষদ সম্পর্কিত উপস্থাপনা প্রদান করেন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালী। গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয় ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। প্রধান বক্তা ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক, বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ড. বরুণ কান্তি সাহা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. শামছুল মোর্শেদ। অনুষদ পরিচিতি ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ।

একই দিন অনুষ্ঠিত হয় ফিশারিজ অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং সাবেক উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সাল। অনুষদীয় সমারম্ভ অনুষ্ঠানের পাশাপাশি গত দুই দিন বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় নবাগত শিক্ষার্থীদের ল্যাব রোটেশন। এছাড়া, শিক্ষার্থীরা উক্ত ক্যাম্পাসে ডেইরি, পোল্ট্রি ও ফিশ ফার্ম এবং ফুড সেইফটি ইনস্টিটিউট ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব