নিখোঁজের ২ দিন পর কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নিখোঁজের ২ দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গর্জনটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি ফলের ব্যবসা করতেন। খবর বিডিনিউজের। পুলিশ জানায়, শনিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি বাজারে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে দুদিন ধরে অভিযান চালাচ্ছিল ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল। সোমবার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সাবেক এমপিদের ৪টিসহ ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার