শিল্পীত হুদহুদ

সৈয়দ খালেদুল আনোয়ার | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

পাখির কাছে ফুলের কাছে

প্রিয় তোমার নাম

সেই নামকে কিনতে দিলাম

হৃদয় দিয়ে দাম।

তোমার হাতের ছোঁয়ায় ফোটে

কাব্য কলার ফুল

তাই তো তুমি দেশ মাটি মা

ভালোবাসার মূল।

তোমার হাতে রুদ্ধ হলো

অসুন্দরের পথ

আপন আলোয় ছুটিয়ে চলো

সত্য জয়ের রথ।

আল মাহমুদ, আমরা তোমার

কীর্তিতে হই বুঁদ

তুমি কালের শুদ্ধ মহান

শিল্পীত হুদহুদ।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা
পরবর্তী নিবন্ধমাদকের করাল গ্রাস : তরুণ সমাজকে রক্ষায় চাই সচেতনতা ও প্রতিরোধ