তিনটি চোরাই আইফোনসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে ৩টি চোরাই আইফোনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রোহিত উদ্দিন (২২)। গতকাল শনিবার চকবাজার থানাধীন গুলজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রোহিত চোরাই মোবাইল কেনাবেচা চক্রের সাথে জড়িত। অভিযানে তার কাছ থেকে তিনটি চোরাই আইফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোহিতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিশারীঘাট ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ