সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে দেখতে যাওয়ার পথে ব্যবসায়ীর মৃত্যু

সীতাকুণ্ডে কার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ

সীতাকুণ্ড ও লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ছোট দারোগারহাট এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারচালক মাহবুবুল করিম আবরার (২৮) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট ইউনিয়নের ছোট দারোগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহবুবুল লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা নছু মৌলভী পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র ও নগরীর আন্দরকিল্লা এলাকার প্রিন্টিং ব্যবসায়ী। এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে একটি প্রাইভেট কার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের উপজেলার বারৈয়াঢালা দুই নম্বর ইউনিয়নের ছোট দারোগারহাটের ভূঁইয়ার বটতল এলাকা দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করছিল। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী এডভোকেট আয়াত উল্লাহ জানান, প্রায় ১৫ দিন পূর্বে আবরারের বন্ধু উপজেলার আধুনগর ইউনিয়নের ৩ আরিফুর রহমান চট্টগ্রামকঙবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার আবরার নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় চিকিৎসাধীন আহত বন্ধুকে দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফছার বলেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নৌকাডুবিতে এক বোনের মৃত্যু, দুইজন জীবিত উদ্ধার
পরবর্তী নিবন্ধআমি মেহমান না, আপনাদের পরিবারের একজন