রেকর্ড ভেঙে ক্লোসাকে ফোন করেছিলেন মেসি

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। তবে জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ গোলের রেকর্ড ছোঁয়ার পর তাকে ফোন করতে ভোলেননি আর্জেন্টিনার এই মহাতারকা। মেসির এমন আচরণে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন ক্লোসা। বিশ্বকাপে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করার পর জার্মান কিংবদন্তিকে ফোন দেন মেসি। আর এই দুই তারকাকে এক সুতোয় বেঁধেছেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি। স্কালোনি খেলোয়াড়ী জীবনে ল্যাজিওতে ক্লোসার সতীর্থ ছিলেন।সেই সুবাদেই দুজনের ফোনালাপের ব্যবস্থা করে দেন তিনি। জার্মান ক্লাব নুরেমবার্গের এক অনুষ্ঠানে ক্লোসা নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ মেসি এক অবিশ্বাস্য বিস্ময়। লিওনেল স্কালোনি ল্যাজিওতে আমার সতীর্থ ছিল, ওর সঙ্গে আমার এখনো নিয়মিত যোগাযোগ আছে। বিশ্বকাপে মেসি যখন আমার রেকর্ড স্পর্শ করলো, তখন স্কালোনিই আমাদের মধ্যে ফোনে কথা বলিয়ে দেয়। মুহূর্তটি সত্যিই খুব আবেগঘন ছিল। চলতি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। আলজেরিয়াকে ৩০ ব্যবধানে হারানোর ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শিশুদের গ্রামীণ খেলা
পরবর্তী নিবন্ধকেইনকে আটকানোর একমাত্র উপায়!