কাপ্তাই আশ্রয় কেন্দ্রে ৭০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ৭০ পরিবারের মাঝে বিজিবি শুকনো খাবার বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী স্টেডিয়াম এবং কর্ণফুলী কলেজের আশ্রয় কেন্দ্রে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে খেজুর, চিড়া, মুড়ি, পাউরুটি, বিস্কুট, বিশুদ্ধ পানি, চিনি ও স্যালাইন ইত্যাদি বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গত ও পানিবন্দী শ্রমিকদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধহাটহাজারী পাহাড়তলী ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বহু পরিবারকে স্থানান্তর