বেনীমাধব-ফনীভূষণ স্মারক বক্তৃতা কাল

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রামের আয়োজনে বেনীমাধবফনীভূষণ ১৬ তম স্মারক বক্তৃতা আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইন্সিটিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে এবার ‘নিজের প্রদীপ হও : গৌতম বুদ্ধের দর্শন ও মনস্তত্ব’ শিরোনামে স্মারক বক্তৃতা প্রদান করবেন কথাসাহিত্যিক ও মনস্তত্ত্ববিদ অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান এবং বিশেষ অতিথি থাকবেন ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ।

এই আয়োজনে আগ্রহী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব
পরবর্তী নিবন্ধদেশের সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি