জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
গত মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে। হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এই অভ্যুত্থানের প্রকৃত লক্ষ্য অর্জন করতে হলে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় সব পর্যায়ে সততা, জবাবদিহি এবং নৈতিক নেতৃত্ব নিশ্চিত করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি এম আসহাব উদ্দীন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। প্রেস বিজ্ঞপ্তি।










