ওমানে এসি মেরামতের সময় প্রাণ গেল ফটিকছড়ির এনামের

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

ওমানের সোহার শহরে এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনাম (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত এনাম চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদির বাপের বাড়ি এলাকার মৃত জাগীর আহমেদের ছেলে। ঘটনার বিস্তারিত জানিয়ে ওমান প্রবাসী ইকবাল বলেন, মঙ্গলবার সকালে সোহারে এসির কাজ করার সময় এনাম বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে তাঁর মরদেহ সোহার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জীবিকার তাগিদে এনাম ওমানে অবস্থান করছিলেন। প্রবাসে তার মৃত্যুর খবর ফটিকছড়ির নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের সৃষ্টি হয়। ওমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এনামের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের
পরবর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব