টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে রাউজানের আটকে পড়া পরিবার সমূহের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল। গত মঙ্গলবার তিনি পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে পানি বন্দি পরিবার সমূহে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা ও মানবিক দায় থেকে এসব ত্রান বিতরণ করছেন। তিনি ডাবুয়া খালের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ইফতেহারুল আলম চৌধুরী বাপ্পি, আমিনুল ইসলাম, নাছির উদ্দিন, লোকমান হোসেন, মোহাম্মদ রেওয়াজ, গাজী সোহেল, আরমান রানা, মো. শাহজান, সাইফুল, মোরশেদ, সাহেদ, বাবর, শামসুল আলম, মোহাম্মদ বাছা, মনসুর হাসান প্রমুখ।











