বৃষ্টিস্নাত বর্ষায়…

সঞ্জয় ধর | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বৃষ্টিতে খুব ইচ্ছে জাগে ছাতা মেলে,

এক ছাতায় হাত ধরে অনেক দূর অব্দি হাঁটি,

শুধুই তোমার সাথে

অজস্র ভেজা পাতা আমাদের জানাবে অভিবাদন,

তোমাকে নিয়ে হাঁটলে হয়তো, পথের জমে থাকা

পানিতে দেখবো রংধনুর সাত রঙ! হেসে আমার

দিকে তাকালে হয়তো আকাশে চমকাতো বিদ্যুৎ!

তোমার কথা শুনে আশপাশের বৃক্ষরাজী মাতাল

হাওয়ায় নেচে যাবে দিগ্বিদিক! লক্ষ লক্ষ বৃষ্টির

ফোঁটা ছুঁয়ে দিবে আমাদের, ছোট্ট ফুলের ন্যায়!

বৃষ্টির ঝাপটায় দুজনেই হয়তো প্রায়ই ভিজে যাবো,

একটি চিঠি লেখা থাকবে তোমার জন্যআমার পকেটে,

ভিজে যাবে সেটিও, আবছা মুছে যাবে চিঠির লেখাও..

ঠিক আমার মতো।

পূর্ববর্তী নিবন্ধআধিপত্য
পরবর্তী নিবন্ধরং বেরঙের খেলা