এই বিশাল অবিনশ্বর ও অচেনা পথে
একাই হেঁটেছি সাথে নিয়ে পৃথিবীর পল
বৃক্ষশাখায় করুণার মুখে
ভেঙে যাওয়া ফ্যাকাসে দাঁত দেখেছি।
এই তীব্র আঘাতের ঝলসানো শরীরে
নিষিদ্ধ এলাকায় নিত্য দেখেছি – নব রঙ
উত্তেজিত চিৎকারে আর বেশ্যাবৃত্তির ছন্দে
হামাগুড়ি দেয়া শিশুর কান্না রোল শুনেছি।
মৃত শরীরের সাদা কফিনের উপর অট্টহাসি
সেলফি বিজয় শামিয়ানা দেখেছি
বিদীর্ণ আকাশে ধর্ষিতা নারীর বিভীষিকাময়
অন্ধকারে শকুনের মুখের গান শুনেছি
বিধাতার রঙ্গমঞ্চে চারিদিকে জটিলতাপূর্ণ
মানুষের মগজ খেলে যায়– রং বেরঙের খেলা





