পুকুর, নদে ছোট বড়
মৎস্য কূলের বাস,
বড় চলে বুক ফুলিয়ে
ছোটর ক্ষীণ শ্বাস।
সুযোগ পেলে বড়জনাই
ছোটরে নেয় গিলে,
ভয়ে ভয়ে ছোট মাছের
চমকে উঠে পিলে।
যত আছে খবরদারি
ছোট হজম করে,
পান থেকে চুন খসলে যেন
গজব এসে পড়ে।
ভক্ত সবে শক্ত জনের
প্রবাদ বাক্যে কয়
সব সয়ে যে বেঁচে থাকে
ছোট্ট “ মহাশয়”।







