এসএসসি-৮৫ চট্টগ্রামের নতুন কার্যকরী কমিটি গঠন

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর লালখানবাজার ইস্পাহানি মোড়স্থ একটি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে গত ৩ জুলাই অনুষ্ঠিত হল এসএসসি৮৫ চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় উপস্থিত বন্ধুদের সর্বসম্মত অনুমোদনক্রমে ২০২৬২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। বন্ধু ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মুসলিম উদ্দিন এবং চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। সভায় প্রায় ১৪০ সদস্যের উপস্থিতিতে, সংগঠনের উপদেষ্টা নির্বাচনের পাশাপাশি বিদায়ী কার্যকরী কমিটি ও সকল সদস্য বন্ধুর সম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি অনুমোদিত হয়। নতুন গঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে সভাপতির দায়িত্ব পেয়েছেন সওগাতুল আনোয়ার খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম এ এম জসিম উদ্দিন। এছাড়া সংগঠনের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ছয়জন সহসভাপতি, দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক (সাংগঠনিক, সাংস্কৃতিক, প্রচার, মহিলা বিষয়ক, সাহিত্য, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, আতিথেয়তা ও আপ্যায়ন, দপ্তর প্রভৃতি) সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং সাধারণ সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এসএসসি৮৫ চট্টগ্রাম ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের একটি প্ল্যাটফর্ম, ‘সুখে দুঃখে একসাথে, চলো ফিরি কৈশোরে’ শ্লোগান নিয়ে যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনমত উপেক্ষা করে এনসিটি সিসিটি ইজারা জনগণ মেনে নেবে না
পরবর্তী নিবন্ধ৩ হাজার কোটি টাকার প্রকল্প শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে