নগরী জুড়ে অটোরিক্সা এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, তাদের লাগামহীন গতি, বেপরোয়া ভাবে অদক্ষতার সহিত চলাচল করছে, এতে কোন বয়স নেই ছোট শিশুরাও জড়িয়ে পড়ছে, দিনের পর দিন বাড়ছে অটোরিক্সার সংখ্যা, এতে করে নগর জীবন অতিষ্ঠ হচ্ছে দিনের পর দিন, বিশেষ করে নগরীর বাকলিয়া এক্সেস রোডে তাদের অবাধ চলাচল, কোন নিয়ম মান্য না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া গতিতে উল্টো পথে চলাচল হচ্ছে, এতে জনগণ অতিষ্ঠ, বেড়েছে মৃত্যু ঝুঁকি, ঝুঁকিতে রয়েছে অত্র রোডের শিক্ষার্থীরা বিশেষ করে গুলজার বেগম স্কুল, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, আত তাকওয়া মাদ্রাসার মত আরো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অটোরিকশার গ্যারেজ মালিকরা মানছে না কোন নিয়ম নীতি তারা বয়সের ভেদাভেদ না করে ছোট কিশোর শিশুদের হাতে তুলে দিচ্ছে অটো রিক্সা নামক দানব। এতে করে বাড়ছে ছিনতাইসহ ইভটিজিং এর মত জঘন্য অপরাধ। বিশেষ করে মাদকাসক্তরা সামনে দুইজন বসিয়ে অবাধে করছে অসামাজিক কার্যকলাপ, এতে ঝুঁকিতে রয়েছে নারী শিক্ষার্থীরা।
অত্র রোডে অতি দ্রুত পরিবেশবান্ধব নিবন্ধন ভুক্ত পাবলিক ট্রান্সপোর্ট চালু করা হলে নগর জীবন আরো সহজ ও সুন্দর হবে বলে মনে করছেন জনসাধারণ, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রাকিবুল ইসলাম
শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ,
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম।












