বাঁশখালীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

দ্রুত নেমে রক্ষা পেলেন যাত্রীরা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার দুপুর তিনটার দিকে পৌরসভার মনছুরিয়া বাজারের উত্তর পাশে মাইক্রোবাসে আগুনের সূত্রপাত হলে চালকসহ অন্যরা গাড়ি থেকে নেমে যায়।

খবর দিলে বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততক্ষণে গাড়ির অধিকাংশ পুঁড়ে যায়। জানা যায়, কালীপুর এলাকার আহমদুল্লাহর মালিকানাধীন গাড়িটি চালান নাছির নামে এক চালক। গতকাল বৈলছড়ি এলাকার এক বিয়ের ভাড়া নিয়ে চাম্বল কমিউনিটি ক্লাবে যাত্রী আনা নেওয়ার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

বাঁশখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির এসির গ্যাস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আর কিছুক্ষণ দেরি হলে সম্পূর্ণ গাড়ি পুড়ে যেত।

পূর্ববর্তী নিবন্ধস্পর্শকাতর স্থানে চাপ দিয়ে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর, বরিশালে ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ফিশিং ট্রলারে আগুন : দগ্ধ আরো একজনের মৃত্যু