বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার হাশিমপুর, সাতবাড়ীয়া ও কাঞ্চনাবাদ ইউনিয়নের দ্বি–বার্ষিক সম্মেলন গত ৩ জুলাই হাশিমপুর মিত্রপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক মাস্টার বিকাশ চন্দ্র দে’র সভাপতিত্বে ও বৈলতলী ইউনিয়ন পূজা কামিটির সাধারণ সম্পাদক সমর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি ডা. কাজল কান্তি কান্তি বৈদ্য। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পূজা পরিষদের আহবায়ক অলক কুমার দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন চৌধুরী, অ্যাড. শহীদুল ইসলাম তালুকদার, মো. আবদুল ছবুর, ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, কৃষ্ণ ধর, আব্দুল মন্নান এনি, সেকান্দর বাদশা, জাকের হোসেন, মো. মঞ্জুর মোরশেদ, ইউপি সদস্য জয়দেব গাঙ্গুলী নরেশ। সম্মেলনে হাশিমপুর, সাতবাড়ীয়া ও কাঞ্চনাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন হাশিমপুর ইউনিয়নে অনুপম ধর সভাপতি, দোলন দে নির্বাহী সভাপতি, প্রদীপ কুমার মিত্র সাধারণ সম্পাদক, সাতবাড়ীয়া ইউনিয়নে নিবাস নাথ সভাপতি, ছোটন নাথ সাধারণ সম্পাদক ও কাঞ্চনাবাদ ইউনিয়নে অলক দাশ সভাপতি, জনি মোহন দে সাধারণ সম্পাদক।












