নগরের ছোটপোল আছিয়া খাতুন হেফজখানা ও এতিমখানার উদ্যোগে সালানা দস্তারবন্দী জলসা অনুষ্ঠিত হয়েছে। আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পবিত্র কোরআন মানবজাতির মুক্তির সনদ। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে প্রতিষ্ঠিত হলে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে ওঠবে। তিনি হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের কুরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান এবং দ্বীনি শিক্ষা বিস্তারে সংশ্লিষ্টদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি ছিলেন–ডা. মো. ইলিয়াস, হাফেজ মাওলানা আব্দুল হান্নান, জামাল, অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম, মাসুদুল কবির, শামসুল কবির, জাকির হোসেন টিপু, মো. হেলাল উদ্দিন, নুরুল আবসার, মো. ফারুক, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মো. নোমান। স্বাগত বক্তব্য দেন, মাদ্রাসার পরিচালক হাফেজ মোজাফফর আহমদ। দস্তারবন্দী অনুষ্ঠানে কোরআনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












