বড়উঠান সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের বই বিতরণ কর্মসূচি

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

কর্ণফুলি উপজেলা, বড়উঠানের সৈয়দা হোসনে আরাআলম খান ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩ জুলাই দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মাইমুনুল হক খান, ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল হক খান, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক খান, মোহাম্মদ মিজানুর হক খান, মো. বদরুদ্দিন খান, জহির উদ্দিন খান টিপু, নুরুল আবছার, সৈদয় নূর, মো. আবছার, মো. জেবল প্রমুখ। বই ও শিক্ষা সামগ্রী যাদের দেওয়া হয় নবম, ৭ম, ৬ষ্ঠ ও ৫ম শ্রেণি ছাত্রছাত্রী যথাক্রমেফাহমিদা সুলাতা জেরিন, লিজা আক্তার, পায়েল দে, সাবন্তি দে, প্রিতী দে, তানবির হাসান, রিয়াদুল ইসলাম, আবেদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধআছিয়া খাতুন হেফজখানা ও এতিমখানার সালানা দস্তারবন্দী