বেপরোয়া গাড়ির ধাক্কা, প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

পতেঙ্গা আউটার লিংক রোড

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট যাওয়ার পথে পতেঙ্গা আউটার লিংক রোডে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন ধুমপাড়া সাগর পাড় রোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাহাড়তলী থানাধীন সাগরিকা হাজী ক্যাম্প এলাকার রুস্তম আলি হাওলাদারের পুত্র আসাদুল ইসলাম (৫০)। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, পতেঙ্গা থেকে ফৌজদারহাটমুখী চট্ট মেট্রো২০৮৬৬৯ মোটরসাইকেলটি বন্দর থানাধীন ধুমপাড়া সাগর পাড় রোড়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হন। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা পুলিশ শনাক্ত করতে পারেনি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবকের লাশের সুরতহাল রিপোর্টের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাতক গাড়ির ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবিকাশে টাকা না পাঠালে পুলিশ পাঠানোর হুমকি!
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাইক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে