বাঁশখালীতে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক যুব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুব বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকালে পৌরসভার মিয়ার বাজার এলাকা থেকে মাদকবিরোধী সচেতনতামূলক যুব র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় যুবকদের হাতে মাদকের কুফল ও সচেতনতা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে। উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে র্যালিটি জিএস প্লাজা শপিং সেন্টারের সামনে এসে জড়ো হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মাদক নির্মূলে যে কোনো ধরনের সহযোগিতাসহ মাদক, জুয়া সকল প্রকারের অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।










