পূর্ব সাতবাড়িয়ায় ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার খানদীঘি হাইস্কুলে মাসিক শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ বৃত্তি উপ পরিষদের আহ্বায়ক বিকাশ চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খানদীঘি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবুল বশর। উপ পরিষদের সচিব তওসীফ আবিদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মাস্টার সুনীল দে,এস এম রহমান রিয়াদ, যিশু কান্তি নাথ, তৈয়ব উদ্দিন কাদেরী ও মো. সাকিব প্রমুখ। প্রধান শিক্ষক আবুল বশর বলেন, ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন সমাজ কল্যাণমুলক কাজ ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে, বিশেষ করে শিক্ষার উন্নয়নে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের নিয়মিত শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ বিতরণ শিক্ষা প্রসারে এক দারুন মাইলফলক হয়ে থাকবে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












