সমাজের অবহেলিত কুষ্ঠ রোগী, কুষ্ঠ প্রতিবন্ধী ও বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন অনুদান পেল স্বেচ্ছাসেবী সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশন (ডাপা)।
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে ডাপা সভাপতি কাজী মোহাম্মদ শাহ কামালের হাতে অনুদানের চেক তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমাজের কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, মানুষ কোথায় জন্ম নেবে, তা তার নিয়ন্ত্রণে নয়, তবে পরিশ্রম, দক্ষতা ও বড় স্বপ্নের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। সরকারের দেওয়া আর্থিক সহায়তা ভোগে নয়, উৎপাদনমুখী কাজে ব্যবহার করতে হবে। প্রেস বিজ্ঞপ্ত্ি










