আল্লামা জিল্লুর রহমানের বার্ষিক ওরশ ৬ জুলাই

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার উদ্যোগে হযরত শাহসুফি আল্লামা জিল্লুর রহমান আলী শাহ (রহ)’র ১৮তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৬ জুলাই দরবারে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার সভাপতি ও দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসুফি গোলামুর রহমান আশরফ শাহ (মজিআ)

ওরশ শরীফে প্রখ্যাত ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। ওরশ শরীফে দরবারের ভক্ত মুরিদসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল
পরবর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে চারা বিতরণ