সরকারি হাসপাতালের নোংরা শৌচাগার এবং করণীয় প্রসঙ্গে

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:৩৯ পূর্বাহ্ণ

দেশের সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। প্রতিদিন হাজার হাজার রোগী ও তাদের স্বজনেরা এখানে সেবা নিতে আসেন। অথচ এই নিরাময় কেন্দ্রগুলোর শৌচাগারগুলোর অবস্থা চরম অস্বাস্থ্যকর ও শোচনীয়। দুর্গন্ধ, নোংরা পরিবেশ এবং যত্রতত্র জমে থাকা পানি এখানকার নিত্যদিনের চিত্র। অনেক শৌচাগারে নিয়মিত পানির সরবরাহ থাকে না। দরজাজানালা ভাঙা থাকে এবং আলোবাতাস চলাচলের কোনো সুব্যবস্থা নেই। পরিচ্ছন্নতার অভাব এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার না করায় এগুলো এখন রোগ ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে। চিকিৎসা নিতে এসে অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারের কারণে রোগী ও তাদের স্বজনেরা উল্টো নানা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া, জন্ডিস, চর্মরোগ ও টাইফয়েডের মতো রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীদের গাফিলতি এবং হাসপাতাল প্রশাসনের সঠিক নজরদারির অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের অসচেতনতাও এই দুরবস্থার জন্য কম দায়ী নয়।

সর্বোপরি যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সরকারি হাসপাতালের শৌচাগারগুলোকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলতে হবে।

আশিক বিন আলম সোহাগ

শিক্ষার্থী,

সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধড. আলাউদ্দিন আল আজাদ : শিল্পচেতনায় দীপ্ত এক সাহিত্যপুরুষ
পরবর্তী নিবন্ধকথার তৃষ্ণা