আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন (বিসিএমডি)-এর প্রধান হিসেবে যোগ দিয়েছেন জনসংযোগ ও কর্পোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর দুই মেয়াদে সহ–সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












