বোয়ালখালী পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা এবং উন্নয়ন খাতে ৩৩ কোটি ৫১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, পৌর সহায়ক কমিটির সদস্য ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম, ইয়াছিন চৌধুরী, অধীর বড়ুয়া, পৌর সচিব মো. নজরুল ইসলাম, মৃণাল কান্তি ধর, মো. কামরুজ্জামান ও মো. আবু সাইদ।












