স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে গত ২৯ জুন দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল, পেয়ারা, আনারস, তরমুজ, ডাব, কলা, সফেদা, লেবুসহ নানা জাতের ফল উৎসবে স্থান পায়। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি। সভাপতিত্ব করেন স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক সামশুল হায়দার তুষার। সম্মানিত অতিথি ছিলেন সিএমপির উপ–পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, শিল্পী মুহাম্মদ ইকবাল হায়দার, শাহাজান খান, মানস পাল চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আলম, মিজানুর রহমান সোহেল, চৌধুরী মুহাম্মদ ইকরাম হোসেন, কাদির হোসেন, মাঈনউদ্দীন রাশেদ, আহিল সিরাজ, সাইফুল ইসলাম আজাদ, মীম চৌধুরী, নিশি চৌধুরী, নুসরাত সুমি, আব্দুর সত্তার, মানিক পাটোয়ারী, পলাশ বড়ুয়া প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থীরা। সঙ্গীত পরিবেশন করেন সামশুল হায়দার তুষার, ইকবাল পিন্টু, মুহাম্মদ ইকবাল হায়দার, মোজাহেরুল ইসলাম, সাইফউদ্দীন ও শ্রাবন্তি শুক্লা। প্রেস বিজ্ঞপ্তি।











