স্পেনে তাপপ্রবাহে মৃত্যু ছাড়াল ১ হাজার

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে স্পেনে গত এক মাসে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। গতকাল বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, জুন মাসে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে মারা গেছে ১ হাজার ২৮ জন। এর আগে এমন ঘটনা ঘটেছিল কেবল ২০১৭ সালের জুনে। দেশটি তাপমাত্রাজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করা শুরু করে ২০১৫ সাল থেকে। নিহতদের প্রায় সবাই বয়োবৃদ্ধ। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধছিয়াশিতে আব্দুল হাদী
পরবর্তী নিবন্ধদিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে স্লিপার বাসে আগুন, নিহত ৭