শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ৪ জুলাই, শনিবার বিকাল ৩টায় পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ বনাম প্রবাসী কিংস চট্টগ্রাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে এক প্রস্তুতি সভা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।











