নতুন প্রজন্মের কাছে স্বর্ণালী যুগের চলচ্চিত্র প্রদর্শন করা নৈতিক দায়িত্ব

বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশনে বক্তারা

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আমাদের চলচ্চিত্রের সূচনা পর্ব ছিল অত্যন্ত গৌরবজনক। শিক্ষিত গুইীজনেরা সে সময় বাংলাদেশের চলচ্চিত্রের হাল ধরেছিলেন রীতিমতো চ্যালেঞ্জের মধ্য দিয়ে। ফলে রুচিসম্মত ও মানসম্পন্ন চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছিল সেই স্বর্ণযুগে। এসব ছবিগুলো নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম সে কাজটি প্রতিবছর করে চলেছে।

গত ২৭ জুন বিকেলে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এসব কথা তুলে ধরেছেন। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী, অনুবাদক ও চলচ্চিত্র গবেষক আলম খোরশেদ, প্রাবন্ধিক ও আবৃত্তিকার খন রঞ্জন রায়। চলচ্চিত্র অধিবেশন উদ্বোধন করেন নাট্যকার প্রদীপ দেওয়ানজী। এই অধিবেশনে আবু হামিদ সালাহউদ্দিন পরিচালিত ধারাপাত এবং সাদেক খান পরিচালিত নদী ও নারী প্রদর্শিত হয়। অধিবেশন উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের বুলেটিন চিত্রপটের বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধইসলামিক স্কলার আল্লামা সাইয়েদ সালমান হোসাইনী নদভীর ইন্তেকাল