সাড়ে ১৭ বছরের সব গুম-খুনের বিচার চায় মজলুমের পার্লামেন্ট : বিরোধীদলীয় নেতা

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:০০ পূর্বাহ্ণ

বর্তমান সংসদকে ‘মজলুমের পার্লামেন্ট’ অভিহিত করে গত সাড়ে ১৭ বছরের সব গুম, খুন ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ডা. মো. শফিকুর রহমান। গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. মো শফিকুর রহমান এ কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন। খবর বাংলানিউজের।

তিনি বলেন, সাড়ে ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লবের বীরদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান দিতে হবে। গুম হওয়া পরিবারগুলোর কষ্ট লাঘব করতে হবে।

বিচারের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শফিকুর ইসলাম বলেন, চার মাস পার হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে গতিতে বিচার আশা করেছিল তা দেখা যাচ্ছে না। অপরাধী যত বড়ই হোক, তাদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার ও চেয়ারম্যানের অপসারণ দাবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ মিনি ট্রাকসহ গ্রেপ্তার ২