২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৮ নারী টিটোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে। গ্রুপ পর্বে শীর্ষ চারের মধ্যে থাকায় আগামী আসরে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। চলতি আসরে গ্রুপএ এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৪ হারে এখনও পয়েন্টের দেখা পায়নি পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও, শীর্ষ চারের মধ্যে থাকতে পারবে না তারা। কিন্তু স্বাগতিক দেশ হিসেবে আগামী বিশ্বকাপে খেলবে পাকিস্তান। এই গ্রুপ থেকে বাংলাদেশের সাথে আগামী নারী টিটোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৮ পয়েন্ট), ভারত (৪ ম্যাচে ৬ পয়েন্ট) এবং দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৬ পয়েন্ট)

পূর্ববর্তী নিবন্ধমাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন