চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়ার উদ্বোধন করেন কিউএনএস গ্লোবাল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নওয়াজ। এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান। ক্রীড়া উপ কমিটি আহবায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ–সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সাইফুল ইসলাম শিল্পি।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











